বাংলার সার্ভারে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
Step 1: Register পেজে যান
প্রথমে বাংলার সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Login → Create a New Account / Register অপশনে ক্লিক করুন।
বাংলার সার্ভার
Create a New Account
Step 2: Personal Information পূরণ করুন
এই অংশে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে:
- First Name: আপনার প্রথম নাম লিখুন
- Last Name: আপনার শেষ নাম লিখুন
- Email Address: একটি সক্রিয় ও বৈধ ইমেইল আইডি লিখুন
এই ইমেইল ঠিকানাটি ভবিষ্যতে লগইন, ইনভয়েস এবং সব ধরনের নোটিফিকেশনের জন্য ব্যবহার করা হবে - Phone Number:
- Country Code: +91 (প্রয়োজনে আপনি আপনার কান্ট্রি কোড ড্রপডাউন থেকে বেছে নিন তারপর আপনার নিজস্ব ফোন নাম্বারটি লিখুন)
- আপনার ১০ সংখ্যার মোবাইল নাম্বার লিখুন
Step 3: Billing Address তথ্য দিন
এই অংশে বিলিং সংক্রান্ত ঠিকানা প্রদান করতে হবে:
- Company Name (Optional): কোম্পানি থাকলে লিখুন, না থাকলে ফাঁকা রাখুন
- Street Address: আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন
- Street Address 2 (Optional): প্রয়োজন হলে অতিরিক্ত ঠিকানা লিখুন
- City: আপনার শহরের নাম
- Country: India
- State: আপনার রাজ্য নির্বাচন করুন
- Postcode: আপনার এলাকার পিন কোড
Step 4: Additional Information
-
Choose Currency: INR নির্বাচন করুন
(আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের কারেন্সি কোডটি সিলেক্ট করুন)
Step 5: Account Security (Password সেট করুন)
- Password: একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন
- Confirm Password: একই পাসওয়ার্ড আবার লিখুন
- পাসওয়ার্ড স্ট্রেংথ “Strong” হওয়া নিশ্চিত করুন
Strong Password তৈরির নির্দেশনা:
- বড় ও ছোট অক্ষর ব্যবহার করুন
- সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন
Step 6: Register সম্পন্ন করুন
সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর Register / Create Account বাটনে ক্লিক করুন।
অ্যাকাউন্ট তৈরির সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা (Important Tips)
বাংলার সার্ভারে অ্যাকাউন্ট তৈরি করার সময় নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন। এতে ভবিষ্যতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বিলিং, ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত কোনো সমস্যা হবে না।
1. Street Address লেখার নিয়ম
- Street Address ঘরে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, ঠিক যেমনটি আপনার সরকারি ডকুমেন্টে উল্লেখ রয়েছে
- ঠিকানা লেখার সময় অবশ্যই একের অধিক স্থানের নাম উল্লেখ করতে হবে (যেমন: বাড়ির নম্বর, এলাকা, রাস্তার নাম ইত্যাদি)
- প্রতিটি শব্দের মাঝে অবশ্যই ফাঁকা (space) রাখতে হবে
- Street Address লেখার সময় কোনো ধরনের special character (যেমন: @, #, $, %, /) ব্যবহার করা যাবে না
2. নাম (First Name এবং Last Name) লেখার নিয়ম
- First Name অবশ্যই ন্যূনতম তিনটি অক্ষরের বেশি হতে হবে
- Last Name লেখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য
- নাম লেখার সময় কোনো সংখ্যা বা special character ব্যবহার করবেন না
3. সঠিক ইমেইল ব্যবহার করা বাধ্যতামূলক
- অ্যাকাউন্ট তৈরির সময় অবশ্যই আপনি যে ইমেইল আইডিটি নিয়মিত ব্যবহার করেন সেটিই প্রদান করুন
- ভুল বা অন্য কারো ইমেইল ব্যবহার করলে লগইন, পাসওয়ার্ড রিসেট এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেতে সমস্যা হতে পারে
4. ইমেইল ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা
- অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেটি নিরাপদভাবে সংরক্ষণ করে রাখুন
- প্রয়োজনে ইমেইল ও পাসওয়ার্ড কপি করে আপনার ব্যক্তিগত নোটপ্যাড বা পাসওয়ার্ড ম্যানেজারে লিখে রাখতে পারেন
5. ফোন নাম্বার লেখার নিয়ম
- Phone Number ফিল্ডে অবশ্যই আপনার সক্রিয় WhatsApp নম্বর ব্যবহার করুন
- এই নম্বরের মাধ্যমেই আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হবে, যেমন:
- Account Status আপডেট
- Domain ও Hosting Renewal নোটিফিকেশন
- অফার ও সার্ভিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- সঠিক WhatsApp নম্বর ব্যবহার করলে আপনি সহজে এবং সময়মতো সব নোটিফিকেশন পেয়ে যাবেন।
