বাংলার সার্ভারের Client Area-তে লগইন করার পর আপনি আপনার অ্যাকাউন্টের Login Email Address পরিবর্তন করতে পারবেন। ইমেইল পরিবর্তন সঠিকভাবে কার্যকর করার জন্য নিচের দুইটি জায়গা থেকেই ইমেইল আপডেট করা আবশ্যক।

Step 1: Client Area-তে লগইন করুন

প্রথমে আপনার বর্তমান রেজিস্টার করা ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে Client Area-তে লগইন করুন।

লগইন লিংক:
login

Step 2: Account Details থেকে ইমেইল পরিবর্তন করুন

  • Client Area Dashboard-এ লগইন করার পর:
  • উপরের ডান পাশে আপনার নাম বা প্রোফাইল আইকনে ক্লিক করুন
  • Account Details অপশনে যান
  • Change Email অপশনে ক্লিক করুন
  • নতুন ইমেইল ঠিকানা লিখুন
  • Save Changes বাটনে ক্লিক করুন

Step 3: Your Profile থেকে ইমেইল পরিবর্তন করুন

ইমেইল পরিবর্তন সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য এই ধাপটিও অবশ্যই অনুসরণ করুন:

  • আবার প্রোফাইল মেনুতে যান
  • Your Profile অপশনে ক্লিক করুন
  • Change Email Address অপশন নির্বাচন করুন
  • একই নতুন ইমেইল ঠিকানা লিখুন
  • Save Changes বাটনে ক্লিক করুন


1. দুই জায়গাতেই ইমেইল পরিবর্তন করা বাধ্যতামূলক

  • শুধুমাত্র Account Details অথবা শুধুমাত্র Your Profile থেকে পরিবর্তন করলে ইমেইল পুরোপুরি আপডেট নাও হতে পারে।
  • লগইন ইমেইল সঠিকভাবে পরিবর্তনের জন্য দুই জায়গাতেই একই ইমেইল ব্যবহার করুন। 

2. সক্রিয় ও ব্যবহৃত ইমেইল ব্যবহার করুন

  • অবশ্যই এমন একটি ইমেইল ব্যবহার করুন যেটিতে আপনি নিয়মিত প্রবেশ করতে পারেন
  • ইনভয়েস, নোটিফিকেশন, পাসওয়ার্ড রিসেট ও সাপোর্ট সংক্রান্ত সব ইমেইল এই ঠিকানায় যাবে

3. ইমেইল পরিবর্তনের পর লগইন পরীক্ষা করুন

  • ইমেইল পরিবর্তনের পর লগআউট করুন
  • নতুন ইমেইল ও পুরোনো পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করে দেখুন

5. সমস্যা হলে সাপোর্টে যোগাযোগ করুন

  • যদি ইমেইল পরিবর্তন করতে সমস্যা হয় বা Client Area-তে প্রবেশ করা না যায়:
  • Support বা Contact পেজের মাধ্যমে যোগাযোগ করুন
  • অথবা সরাসরি চঞ্চল বাবুর সঙ্গে যোগাযোগ করুন

যোগাযোগ নম্বর:
+91 8348940420 (WhatsApp / Call)

Was this answer helpful? 0 Users Found This Useful (0 Votes)