বাংলার সার্ভারে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Step 1: Register পেজে যান

প্রথমে বাংলার সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Login → Create a New Account / Register অপশনে ক্লিক করুন।
বাংলার সার্ভার
Create a New Account


Step 2: Personal Information পূরণ করুন

এই অংশে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে:

  • First Name: আপনার প্রথম নাম লিখুন
  • Last Name: আপনার শেষ নাম লিখুন
  • Email Address: একটি সক্রিয় ও বৈধ ইমেইল আইডি লিখুন
    এই ইমেইল ঠিকানাটি ভবিষ্যতে লগইন, ইনভয়েস এবং সব ধরনের নোটিফিকেশনের জন্য ব্যবহার করা হবে
  • Phone Number:
  • Country Code: +91 (প্রয়োজনে আপনি আপনার কান্ট্রি কোড ড্রপডাউন থেকে বেছে নিন তারপর আপনার নিজস্ব ফোন নাম্বারটি লিখুন)
  • আপনার ১০ সংখ্যার মোবাইল নাম্বার লিখুন

Step 3: Billing Address তথ্য দিন

এই অংশে বিলিং সংক্রান্ত ঠিকানা প্রদান করতে হবে:

  • Company Name (Optional): কোম্পানি থাকলে লিখুন, না থাকলে ফাঁকা রাখুন
  • Street Address: আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন
  • Street Address 2 (Optional): প্রয়োজন হলে অতিরিক্ত ঠিকানা লিখুন
  • City: আপনার শহরের নাম
  • Country: India
  • State: আপনার রাজ্য নির্বাচন করুন
  • Postcode: আপনার এলাকার পিন কোড

Step 4: Additional Information

  • Choose Currency: INR নির্বাচন করুন
    (আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের কারেন্সি কোডটি সিলেক্ট করুন)


Step 5: Account Security (Password সেট করুন)

  • Password: একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন
  • Confirm Password: একই পাসওয়ার্ড আবার লিখুন
  • পাসওয়ার্ড স্ট্রেংথ “Strong” হওয়া নিশ্চিত করুন

     
Strong Password তৈরির নির্দেশনা:

  • বড় ও ছোট অক্ষর ব্যবহার করুন
  • সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন

Step 6: Register সম্পন্ন করুন

সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর Register / Create Account বাটনে ক্লিক করুন।


অ্যাকাউন্ট তৈরির সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা (Important Tips)

বাংলার সার্ভারে অ্যাকাউন্ট তৈরি করার সময় নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন। এতে ভবিষ্যতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বিলিং, ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত কোনো সমস্যা হবে না।

1. Street Address লেখার নিয়ম

  • Street Address ঘরে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, ঠিক যেমনটি আপনার সরকারি ডকুমেন্টে উল্লেখ রয়েছে
  • ঠিকানা লেখার সময় অবশ্যই একের অধিক স্থানের নাম উল্লেখ করতে হবে (যেমন: বাড়ির নম্বর, এলাকা, রাস্তার নাম ইত্যাদি)
  • প্রতিটি শব্দের মাঝে অবশ্যই ফাঁকা (space) রাখতে হবে
  • Street Address লেখার সময় কোনো ধরনের special character (যেমন: @, #, $, %, /) ব্যবহার করা যাবে না

2. নাম (First Name এবং Last Name) লেখার নিয়ম

  • First Name অবশ্যই ন্যূনতম তিনটি অক্ষরের বেশি হতে হবে
  • Last Name লেখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য
  • নাম লেখার সময় কোনো সংখ্যা বা special character ব্যবহার করবেন না

3. সঠিক ইমেইল ব্যবহার করা বাধ্যতামূলক

  • অ্যাকাউন্ট তৈরির সময় অবশ্যই আপনি যে ইমেইল আইডিটি নিয়মিত ব্যবহার করেন সেটিই প্রদান করুন
  • ভুল বা অন্য কারো ইমেইল ব্যবহার করলে লগইন, পাসওয়ার্ড রিসেট এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেতে সমস্যা হতে পারে

4. ইমেইল ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা

  • অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেটি নিরাপদভাবে সংরক্ষণ করে রাখুন
  • প্রয়োজনে ইমেইল ও পাসওয়ার্ড কপি করে আপনার ব্যক্তিগত নোটপ্যাড বা পাসওয়ার্ড ম্যানেজারে লিখে রাখতে পারেন

5. ফোন নাম্বার লেখার নিয়ম

  • Phone Number ফিল্ডে অবশ্যই আপনার সক্রিয় WhatsApp নম্বর ব্যবহার করুন
  • এই নম্বরের মাধ্যমেই আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হবে, যেমন:
  • Account Status আপডেট
  • Domain ও Hosting Renewal নোটিফিকেশন
  • অফার ও সার্ভিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
  • সঠিক WhatsApp নম্বর ব্যবহার করলে আপনি সহজে এবং সময়মতো সব নোটিফিকেশন পেয়ে যাবেন। 

 

 

Was this answer helpful? 0 Users Found This Useful (0 Votes)