বাংলার সার্ভারের Client Area-তে লগইন করার পর আপনি সহজেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন

1: প্রোফাইল মেনুতে যান

Client Area-তে লগইন করার পর উপরের ডান পাশে আপনার নাম বা প্রোফাইল আইকনে ক্লিক করুন।


ধাপ 2: Change Password অপশনে ক্লিক করুন

প্রোফাইল মেনু খুললে সেখানে Change Password নামে একটি অপশন দেখতে পাবেন।
এই অপশনে ক্লিক করুন।

এতে আপনি সরাসরি Change Password পেজে চলে যাবেন।


ধাপ 3: পাসওয়ার্ড ফিল্ডগুলো পূরণ করুন

Change Password পেজে নিচের তিনটি ফিল্ড দেখতে পাবেন:

  • Existing Password
    এখানে আপনার বর্তমান (পুরোনো) পাসওয়ার্ড লিখুন
  • New Password
    এখানে আপনার নতুন পাসওয়ার্ড লিখুন
    নতুন পাসওয়ার্ড কমপক্ষে নির্ধারিত অক্ষরের হতে হবে এবং শক্তিশালী হওয়া উচিত
  • Confirm New Password
    নতুন পাসওয়ার্ডটি আবার একইভাবে লিখুন

প্রয়োজনে Generate Password বাটন ব্যবহার করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারেন।


ধাপ 4: Save Changes করুন

সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Save Changes বাটনে ক্লিক করুন। পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন হলে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে।


গুরুত্বপূর্ণ টিপস

  • পাসওয়ার্ড পরিবর্তনের পর নতুন পাসওয়ার্ডটি নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখুন

  • খুব সহজ বা অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করবেন না

  • সন্দেহজনক কোনো কার্যকলাপ মনে হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন

Was this answer helpful? 0 Users Found This Useful (0 Votes)